ভিয়েনা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

তফসীল ঘোষণা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের ডেকেছে বাম গণতান্ত্রিক জোট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৯১ সময় দেখুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সারা দেশে অর্ধবেলা হরতাল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট

ইবিটাইমস ডেস্কঃ বুধবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসীল ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ।

ইকবাল কবির জাহিদ বলেন, ‘নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আগেই বলেছিলাম, একতরফা তফসিল ঘোষণা করা হলে আমরা সারা দেশে হরতাল পালন করব। একটু আগে নির্বাচন কমিশনার তফসীল ঘোষণা করেছে। তাই আমরা বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করব।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।’

তফসিল ঘোষণা হলে কাল সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোটতফসিল ঘোষণা হলে কাল সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘কিশোরগঞ্জে এরই মধ্যে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই। গাইবান্ধায় বাম জোটের নেতাদের ওপর সরকারি দলের গুন্ডা বাহিনী হামলা করেছে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তফসীল ঘোষণা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের ডেকেছে বাম গণতান্ত্রিক জোট

আপডেটের সময় ১০:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩