ভিয়েনা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, ঢাকা-১৫ আসন থেকে এখন পর্যন্ত জামায়াত আমিরের পাশাপাশি বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ প্রায় এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র নিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

আপডেটের সময় ০১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫