ভিয়েনা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতাকে মারধর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৯১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতা কাউসার হাসান কায়েস ও সাব্বির হোসাইনকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত কাউসারকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউসারের মাথায় ও চোখে এবং সাব্বিরের মাথায়, ঘাড়ে ও হাতে জখমের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত ছাত্রলীগ নেতা কাউসার গণমাধ্যমকে বলেন, রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন আমতলী গেটের সামনে দিয়ে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল আমাদের সামনাসামনি হয়। আমাদের বাইকের সামনে এসে তারা বলে নেশা করেছিস নাকি। এ সময় তারা আমাদের গালমন্দ করতে থাকে। পরে ঢাকা কলেজে ফেরার পথে শহীদ মিনার এলাকায় পৌঁছানোর পর চারটি বাইক আমাদের পথ গতিরোধ করে। বাইক থেকে নেমে পথ গতিরোধ করার কারণ জানতে চাইলে তারা আমাদের ফের গালমন্দ করতে থাকে। এ সময় ‘কে তোরা? ঢাকা কলেজ ছাত্রলীগ করোস, তাই না?’ বলে আমাদের ওপর হামলা চালায়। পরে শহীদ মিনার এলাকায় কর্তব্যরত পুলিশ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, মূলত, ঢাকা মেডিকেল মোড়ে চা পান করার সময় এই হামলার ঘটনা ঘটেছে। আহত দুজন বেশ জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

কারা হামলা করেছে জানতে চাইলে ইনান বলেন, বিষয়টি প্রাথমিকভাবে বলতে পারছি না। এটি সকালে (আজ) খতিয়ে দেখব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবগত করব যেন হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়।

ছাত্রলীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতাকে মারধর

আপডেটের সময় ০৬:০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩