ভিয়েনা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ব্যাহত চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

ড্রাগন চাষে বাজিমাত ঝিনাইদহের সুরত আলীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ১০১ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কাজের প্রতি আন্তরিকতা থাকলে যেকোনো কাজে সফলতা পাওয়া যায়, তা প্রমাণ করেছেন সুরত আলী নামে ঝিনাইদহের এক ফলচাষি। চাষ শুরুর মাত্র চার বছরে পেয়েছেন সফলতা। তিনি জেলার কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের ছেলে।

সুরত আলী বলেন, ‘আমার স্বপ্ন ছিল ড্রাগনসহ বিদেশি ফলের এক বাগান গড়ে তুলব। তাই ২০০৭ সালের অক্টোবরে এক একর জমিতে ড্রাগনের চাষ করি। মাত্র এক বছরের মাথায় স্বপ্ন বাস্তবায়ন হয়। সফলতা আসতে শুরু করে। দ্বিতীয় বছর অনেক বেশি ফল আসে, যা বিক্রি করে বেশ লাভ হয়। ফলে এ চাষ আরও বৃদ্ধি করি। বর্তমানে প্রায় ৪০ বিঘা জমিতে ভিয়েতনামের শরিফা, সৌদি খেজুর, কফি, অ্যাভোকাডো, মালটা, বিভিন্ন দেশি-বিদেশি আম ও উন্নত জাতের লিচুর চাষ করছি। এসব নানা প্রজাতির দেশি-বিদেশি ফলের সমন্বয়ে গড়ে তুলেছি বাণিজ্যিক ফলের বাগান। যেখানে প্রায় ১০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বাগান থেকে বছরে খরচ বাদে আমার লাভ হয় প্রায় দেড় কোটি টাকা।’

সুরত আলীর দৃষ্টিনন্দন এই বাগান প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে কৃষি কর্মকর্তারা পরিদর্শন করছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস অফিসার শিকদার মো. মোহায়মেন আক্তার জানান, সুরত আলীর ফল চাষ পদ্ধতি প্রসংসার দাবি রাখে।

তিনি আরও জানান, ক্যাকটাস গোত্রের এই ফলের গাছ দেখে সবাই একে সবুজ ক্যাকটাস বলেই মনে করেন। সাধারণত মধ্য আমেরিকায় এ ফল বেশি পাওয়া যায়। ড্রাগন ফল দেখতেও খুব আকর্ষণীয়। এর স্বাদ হালকা মিষ্টি।

শেখ ইমন /ইবিটাইমস

জনপ্রিয়

বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড্রাগন চাষে বাজিমাত ঝিনাইদহের সুরত আলীর

আপডেটের সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১