ভিয়েনা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপের চাপায় সাদিয়া জান্নাত (১৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকার পুরাতন থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া জান্নাত উপজেলার নিজবর্নী (বকলবাড়ী) গ্রামের মো. সাইদ বকলের মেয়ে। তিনি ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সাদিয়া রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পিকআপটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য, সাদিয়া শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পলাতক চালককে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

আপডেটের সময় ০২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬