ভিয়েনা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১২৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জুন) দুপুরে জেলার দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন।

নিহতরা হলেন,উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

স্থানীয় সূত্রে আরোও জানা যায় মৃত ব্যক্তি দুজনই চাচা ভাতিজা । তাদের বাড়ি নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় এর পাশেই। তারা সাইকেল নিয়ে সকালে নিজ নিজ বাড়ি থেকে পাশেই স্কুল এবং খেলার মাঠ রয়েছে সেখানে তারা খেলতে যান। খেলা শেষে দুজনে পাশের একটি দোকানে কলা খেয়েছিলেন। এরপর তারা গোসলে নামেন। গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। এরপর সেই ফয়সালকে উদ্ধার করতে ১২ বছরের আব্দুর রহমান যায়। সেখানে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে দুজনেই পানিতে মারা যায়। এরপর পথচারীরা একজনকে ভাসমান দেখে। তাৎক্ষণিক পথচারীরা স্থানীয় লোকজনকে অবগত করেন। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন এঘটনা অবগত আছেন বলে জানান। এতে তিনি বলছিলেন এঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।মরদেহ থানা নিয়ে আসা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

আপডেটের সময় ০৩:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬