ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১৫৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরে ঝটিকা মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ করেছে। আজ সকালে শহরের বিচ্চিরা রোডে ৮/ ১০ জনের একটি গ্রুপ এ ঝটিকা মিছিল বের করে। এ সময় “শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেয় তারা।

প্রায় ৫ মিনিটের মিছিলের ব্যানারে দলটির সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি থাকায় তার সমর্থকরা এ মিছিল করেছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে মিছিলে অংশ নেয়া একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম আশিকুর রহমান আশিক। সে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝুঁটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। ফুটেজ যাচাই-বাছাই করে মিছিলকারীদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

আপডেটের সময় ০২:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬