ভিয়েনা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১১১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, ​টাঙ্গাইল : ​টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) রাত আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় হিঙ্গানগর এলাকায় একটি ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ মে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়ের করা হয়নি।

​পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬