ভিয়েনা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

টাঙ্গাইলের ‎সখীপুরে ৩০০ মসজিদেলাবিব গ্রুপের অনুদান প্রদান ‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২২৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ‎টাঙ্গাইলের সখীপুরে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের পক্ষ থেকে তিনশত মসজিদে পঁচাত্তুর লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) শনিবার বিকালে উপজেলা সদরের পাইলট (গভ:) স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ অর্থ বিতরণ করেন।

‎অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সালাউদ্দিন আলমগীর রাসেলের মাতা সালমা বেগম, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, ব্রিগেডিয়ার (অবঃ) কামাল হোসেন, প্রফেসর বেলায়েত হোসেন, আঃ হক আল আজাদ, ফজলুল হক বাচ্চু, শেখ জাহাঙ্গীর প্রমূখ।

‎সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। সখীপুর আমার জন্মভূমি, এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা জন্মগত। তাই সমাজের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু করার সুযোগ পেলে আমি তা নিজের সৌভাগ্য মনে করি।
‎আমার এ অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য নয়। পথ চলা অব্যাহত রাখব।
‎উল্লেখ্য, সালাউদ্দিন আলমগীর রাসেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তার সমর্থকরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ‎সখীপুরে ৩০০ মসজিদেলাবিব গ্রুপের অনুদান প্রদান ‎

আপডেটের সময় ০৩:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫