ভিয়েনা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

।টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মুরগিবাহি পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের চালক জামালপুরের বকশীগঞ্জের আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), হেলপার নওগার পত্নীতলা এলাকার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিমের ছেলে সুমন (২৬)।

এ ঘটনায় আহত ব্যক্তি ট্রাকের লোক ছিলেন। তিনি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে জহিরুল ইসলাম (৪০)।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজন নিহত হন। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

আপডেটের সময় ০৭:২৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬