ভিয়েনা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় চলছে রমরমা জুয়া, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৬৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীতে নৌকায় বসিয়ে প্রকাশ্যে জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর সুরুজ বরিল্লাঘাট এলাকায় নোঙর করা নৌকায় রমরমাভাবে জুয়ার আসর বসছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক অবক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাই নদীর সুরুজ বরিল্লাঘাট এলাকায় দুটি নৌকা ভাসিয়ে নিয়মিত জুয়ার আয়োজন করা হয়। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা সেখানে জড়ো হয়ে বিভিন্ন ধরনের জুয়ার খেলায় অংশ নেন। এসব আসরে প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, নদীর তীরে সাধারণ মানুষের চলাচল থাকলেও প্রকাশ্যেই চলছে এই অবৈধ কর্মকাণ্ড। অনেক সময় স্থানীয় তরুণদেরও ওই নৌকার আশপাশে ভিড় করতে দেখা যায়। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যুবসমাজের একটি অংশ সহজেই জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন,নদীতে নৌকা ভাসিয়ে দিনের পর দিন জুয়ার আসর চলছে। সবাই বিষয়টি জানে, কিন্তু রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত অভিযান চালিয়ে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।
আরেক বাসিন্দা বলেন,জুয়ার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু যুবক নিয়মিত সেখানে সময় কাটাচ্ছে, যা সমাজের জন্য অশনি সংকেত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
সচেতন মহলের দাবি, নদীতে ভাসমান নৌকায় জুয়ার আসর বসানোর কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এড়ানোর সুযোগ পাচ্ছেন জড়িতরা। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঝিনাই নদীর একটি অংশ টাঙ্গাইল সদর এবং অন্য অংশ কালিহাতী উপজেলার আওতাভুক্ত। এর আগেও জুয়াড়িদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা নদীর কালিহাতী অংশে চলে যায়। তবে তাদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এবং জুয়ার আসর বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে যৌথ অভিযান পরিচালনা করে ঝিনাই নদীতে পরিচালিত জুয়ার আসর বন্ধ করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তাদের মতে, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলে নদীকেন্দ্রিক এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বজায় থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় চলছে রমরমা জুয়া, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেটের সময় ১২:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬