ভিয়েনা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৮৮ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১৫মে) দুপুরে শহরের শিশু একাডেমী মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে।
এদিকে সংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমন্ডলে মানুষের বিচরণ বাড়বে। এতে মাদক সন্ত্রাস অন্যায় অবিচার অনিয়ম অনাচার সমাজে কমে আসবে।
তিনি সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ।
এছাড়া  প্রতিমন্ত্রী বলছেন,  টাঙ্গাইল  সুন্দরভাবে গড়ে তোলার জন্য আগে সবার সহযোগিতা দরকার। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যে টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং  চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল।
রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং গীতিকার সুরকার  ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু

আপডেটের সময় ০৩:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬