ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ঝালকাঠিতে তেলবাহী বিস্ফোরণেকৃত জাহাজে তেল অপসারণ, মৃত্যু ৬জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ১১২ সময় দেখুন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন মারা গেছে। তাঁরা ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তাঁদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ জাহাজ থেকে ৯ লক্ষ লিটার জালানী তেল পদ্মা ডিপোর রিজার্ভে নেয়া হয়েছে।ক্ষতিগ্রস্থ জাহাজে পাম্প অচল থাকায় একই প্রতিষ্ঠানে অন্য একটি খালি জাহাজে ওটি সাগর নন্দিনী জাহাজ থেকে তেল এই জাহাজে নেয়া হয় এবং সেখান থেকে ডিপোতে নেয়া হয়।
যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন আশিকুর রহমান (২৫), মেহেদী হাসান (২৮), শহিদ তালুকদার (৪০), মো. পিরন (৪০) ও মো. রনি (২৭)।
গত ১২ নভেম্বর সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় নোঙর করে রাখা ‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ঘটনাস্থলেই জাহাজের সুকানি কামরুল ইসলামের মৃত্যু হয়।এ নিয়ে এ ঘটনায় ৬জনের মৃত্যু হলো।
বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, জাহাজে বিস্ফোরণে দগ্ধ হয়ে মোট সাতজন হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়।ঝালকাঠি পদ্মা অয়েল কম্পানির কর্মী আব্দুস সালাম জানান, জাহাজটি প্রায় ১৫ লাখ লিটার পেট্রল, অকটেন ও ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করা ছিল। পেট্রল ও অকটেন খালাস শেষে ডিজেল খালাসের প্রস্তুতি চলছিল।জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন কর্মী ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে তেলবাহী বিস্ফোরণেকৃত জাহাজে তেল অপসারণ, মৃত্যু ৬জন

আপডেটের সময় ০৬:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১