ভিয়েনা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের পাইলটদের মধ্যে মারামারি – সৌদি আরবে জরুরী অবতরণ ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফুরিয়ে আসছে সমাধানের পথ, আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম পানিতে ডুবে গোবিন্দগঞ্জে ২ শিশুর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ১৪৪ সময় দেখুন

 আন্তর্জাতিক ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার ব্যবহার করে কীভাবে গবেষণাগারের কাজ সহজে করা যায় এটাই ছিলো সম্মেলনের মূল প্রতিপাদ্য।’

২১ এপ্রিল বুধবার দুপুর ১টায় ভার্চুয়ালভাবে এ সম্মেলন শুরু হয়ে রাতে শেষ হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.এনামউল্যাহ পারভেজ ।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা ছিলেন ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি জেনিয়াক এবং জাবির ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ এ মামুন।

জার্মানির আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ইরান, মেক্সিকোসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশগ্রহণ করেন।

ইউরো বাংলা টাইমস এ ব্যাপারে জানতে চাইলে সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ পারভেজ বলেন, ‘আটটি দেশের অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ষাট জনের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

আ ডে /ইবি টাইমস

Tag :

নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১