ভিয়েনা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সংসদে আইন পাশের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

আইনমন্ত্রী বলেন, জামায়াতের পূর্বসূরিরা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি জামায়াতের তা অস্বীকার করার সুযোগ নেই। এই সংসদে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ পাশ করেছি। সে আইনের ধারা ২-এর উপধারা ১০ এর সংজ্ঞা অনুযায়ী জামায়াত এদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য।

সংসদে উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন-২০২৬ বিল সম্পর্কে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামায়াতে ইসলাম বিলটির বিরোধিতা করেনি বরং তারা চুপ করে ছিলেন। আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলো। জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি সব করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নেই বলেও জানান তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী

আপডেটের সময় ১০:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬