ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

জনগণের কল্যাণে কাজ করুন, দলীয় এমপিদের প্রতি শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৮৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক এমপিকে নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। আপনাদের অবশ্যই নিজ নিজ এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

বুধবার জাতীয় সংসদ ভবনে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর, দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং সেটি সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী এমপি। বিপুল করতালির মধ্য দিয়ে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা ধরে বৈঠক চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে দেশের গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। সংসদে বিরোধী দল কে হবেন সে বিষয়ে আওয়ামী লীগ প্রধান কিছু বলেননি বলেও তিনি জানান।

আওয়ামী লীগ সংসদীয় কমিটির এই বৈঠকে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী এমপিকে আবারও মনোনীত করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে সংসদের স্পিকার, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’কে ডেপুটি স্পিকার ও নূর-ই-আলম চৌধুরী এমপি’কে সংসদের চিফ হুইপ হিসেবে পুনঃনির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক পদেও পুনঃনির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের কল্যাণে কাজ করুন, দলীয় এমপিদের প্রতি শেখ হাসিনা

আপডেটের সময় ০৫:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪