ভিয়েনা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত শুক্রবারের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও ৫০ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত শুক্রবার চীনের চংছিং শহরের পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে| ভূমিধসে পাহাড়ের পাদদেশ ও নদীর তীরবর্তী এলাকায় থাকা কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে।

ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে| রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল আকারের পাথর ও মাটির স্তূপ ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক ঢেকে গেছে।

তবে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেংশুই কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের শনাক্তকরণ ও অনুসন্ধান কার্যক্রমের একাধিক ধাপ সম্পন্ন করার পরও ধ্বংসস্তূপের মধ্যে কাউকে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

বিবৃতিতে বলা হয়, ভূমিধসের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ, বিশাল আকারের ও প্রচুর সংখ্যক পাথর, ঘটনাস্থলের সীমিত কর্মপরিসর এবং পাহাড়ের ঢালের অস্থিতিশীলতার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে|

কর্তৃপক্ষ আরও জানায়, বিশেষজ্ঞ দলগুলো বৈজ্ঞানিক ও সুশৃঙ্খল পদ্ধতিতে নিখোঁজদের মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান দিন-রাত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি এবং ৩৪ জন নিখোঁজ ছিলেন।

এর দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েন| ওই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০

আপডেটের সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬