ভিয়েনা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাম্বিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১২ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল

চরফ্যাসনে তরমুজের চড়া দামে ক্রেতাদের ক্ষোভ!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১১৬ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন: ভোলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে উঠেছে আগাম জাতের গ্রীষ্মকালীন ফল তরমুজ।হাঁকডাক দিয়ে চলছে বেচা-কেনা। এসব দোকানগুলোতে প্রচুর পরিমাণে তরমুজ দেখা গেলেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় তরমুজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৫৫০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ১০ হাজার ৮৭০ হেক্টরেরও বেশি জমিতে। বিগত দিনগুলোর থেকে এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকরাও ব্যবসায়ীদের কাছে ন্যায্য দাম পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাঠ জুড়ে যেসব তরমুজ রয়েছে তাতেও কৃষকরা ব্যাপক লাভবান হবেন।

শনিবার সরেজমিন চরফ্যাসন সদর রোডে গিয়ে দেখা যায়, মৌসুমী ফল ব্যবসায়ীরা সারি সারি করে তরমুজ সাজিয়ে রেখেছেন। ৩শ থেকে ৭শ  টাকা পর্যন্ত দামের তরমুজ রয়েছে ব্যবসায়ীদের কাছে। ক্রেতারা কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন। কেউ আবার তরমুজ দামাদামি করছেন।

তরমুজ কিনতে আসা মেহেদী বলেন, বাজারে আগাম তরমুজ উঠলেও দাম অনেক বেশি। যে তরমুজ ১শ থেকে ২শ টাকায় কেনা যেত, সে তরমুজের দাম ৫শ থেকে ৭শ টাকা। রোজায় তরমুজ খাওয়ার ইচ্ছে হলেও দাম বেশি হওয়ার কারণে অনেকেই তরমুজ কিনতে পারছে না।

অটোরিকশা চালক মজিদ মুন্সি বলেন, চোখের সামনে আগাম জাতের নতুন তরমুজ দেখে ছেলে-মেয়েদের জন্য কিনতে ইচ্ছা হলেও দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। যখন দাম কমবে, তখন কিনব। ছোট একটি তরমুজ কিনতে চাইলেও ২শ থেকে ৩শ টাকা লাগবে। সারাদিনে যা আয় হয়, তা দিয়ে চাল-ডাল কিনব, নাকি তরমুজ কিনে খাব?

তরমুজ কিনতে আসা মো. হালিম বলেন, মেয়ে বায়না ধরায় বাজারে তরমুজ কিনতে এসেছি। বাজারে এসে দেখছি যেসব তরমুজ রয়েছে, তা অপরিপক্ব এবং দাম বেশি। লাভের আশায় ব্যবসায়ীরা ক্ষেত থেকে অপরিপক্ব তরমুজ বাজারে নিয়ে আসছে। দাম চড়া থাকায় স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

এদিকে রমজানে রসালো ফল তরমুজের দাম বেশি হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ক্রেতারা। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে তরমুজসহ বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করছেন তারা।

দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে তরমুজ বিক্রেতা নুরুল ইসলাম বলেন, বাজারে এখন যেসব তরমুজ উঠেছে সেগুলো আগাম জাতের তরমুজ। সে কারণে দাম একটু বেশি। তারপর আবার রমজান মাস চলছে। তাই তরমুজের চাহিদাও বেড়ে গেছে। রোজার পর হয়তো তরমুজের এতো দাম থাকবে না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, খুব দ্রুতই তরমুজ বাজার মনিটরিং করা হবে। কেনো ব্যবসায়ী যদি অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করে তাহলে ওই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গাম্বিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে তরমুজের চড়া দামে ক্রেতাদের ক্ষোভ!

আপডেটের সময় ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫