ভিয়েনা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

চরফ্যাশনে মে দিবস উপলক্ষ্যে র‍্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ২৩৬ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা মে সকাল ৯ ঘটিকায় চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হল চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর রোড চত্বরে এসে শেষ হয়।

পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে (ভোলা-৪) জামায়াত  মনোনীত প্রার্থী, ভোলা জেলার সাবেক আমির, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি বলেন, শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় মুখ্য ভূমিকা পালন করে, কোন শ্রমিকের সাথে অসৎ আচরণ ও অন্যায় ভাবে চাঁদা আদায় করা হলে শ্রমিকদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেন,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ পারভেজ হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সেক্রেটারী মাস্টার মোঃ সামছুদ্দিন।আল আমিন শাহরিয়ার যুব বিভাগ,  মোঃ নজরুল ইসলাম, সভাপতি চরফ্যাশন উপজেলা সিএনজি ও অটোরিকশা শ্রমিক সেক্টর। আব্দুর রহমান সভাপতি চরফ্যাশন উপজেলা জেলা জেলে শ্রমিক সেক্টর। মোঃ ইসমাইল, সভাপতি,  লোড-আনলোড সেক্টর, চরফ্যাশন উপজেলা শাখা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে মে দিবস উপলক্ষ্যে র‍্যালি

আপডেটের সময় ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫