ভিয়েনা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাম্বিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১২ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল

চরফ্যাশনে অপহৃত পর্যটক উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৪৯ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে  অপহরণের ৩দিন পর অপহৃত পর্যটক মো. রাশেদ (১৮)কে একটি আবাসিক হোটেল থেকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুুলিশ।

শনিবার (১৫ জুন) রাতে চরফ্যাশন সদর রোডের হোটেল বকসির ৪০১নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহরণকারী  মিরাজ (৩০) ও জুয়েল (৩০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রোববার গ্রেফতারকৃত দুই অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার দেলদুয়ার সাকিনের ওহাব আলীর ছেলে রাশেদ ঢাকার মীরপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড ট্যাকনোলজী’র ছাত্র। মেয়ে বন্ধুর সাথে দেখা করা এবং চরফ্যাশনের পর্যটন এলাকা ঘুরে দেখতে গত ১৩ মার্চ সকালে ঢাকা থেকে চরফ্যাশন আসেন। এখানে এসেই ফ্যাসন স্কয়ার থেকে তিনি অপহৃত হন। দুপুরের আগেই ইভান, মিরাজ বকসী এবং জুয়েলসহ অজ্ঞাত ২/৩ যুবক ফ্যাসন স্কয়ার থেকে রাশেদকে তুলে সদর রোডের গ্রীণ প্যালেস হোটেলের ২০৯ নম্বর কক্ষে নিয়ে আটক রাখে। ওই দিন বিকেলে অপহরণকারীরা রাশেদকে  গ্রীণ প্যালেস থেকে সরিয়ে হোটেল বকসীর ৪০১ নম্বর কক্ষে নিয়ে যায় এবং সেখানে দুইদিন অবরুদ্ধ করে রাখেন। এবং অপহৃত রাশেদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
অপহরণের সংবাদ পেয়ে রাশেদের চাচাতো ভাই রাসেল (১৫ মার্চ) সকালে  টাঙ্গাইল থেকে চরফ্যাশন আসেন এবং চরফ্যাশন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে হোটেল বকসীতে অভিযান চালিয়ে পুলিশ অপহৃত যুবক মো. রাশেদকে উদ্ধার করেন।

রাশেদ ও হোটেল কর্মচারীদের ভাষ্যমতে, অপহরণে জড়িত মিরাজ ও জুয়েলকে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মিরাজ কুলসুমবাগ সাকিনের আবুল কাশেমের ছেলে এবং জুয়েল হাজারীগঞ্জের ৭নম্বর ওয়ার্ডের  মফিজুল ইসলামের ছেলে। অপহরণকারী চক্রের অপর সদস্য ইভানসহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ মিজানুর রহামান হাওলাদার।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গাম্বিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে অপহৃত পর্যটক উদ্ধার

আপডেটের সময় ০২:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫