ভিয়েনা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৪১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র মাহাদী আমীন একথা জানান।

তিনি বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন, আমরা তাদের সবাইকে বলেছি নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।

তিনি আরও বলেন, জুলাই চার্টারে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল আমাদের সেভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিল। বিএনপি সেগুলোকে ধারণ করে। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা, সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে- সবার আগে কাজগুলো বিএনপি করেছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।

মাহাদী আমীন বলেন, নোট অব ডিসেন্ট, গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে, সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁ-র পক্ষে অবস্থান এটা দলের সবাইকে বলে দিয়েছি।
ঢাকা/এসএস

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি

আপডেটের সময় ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬