ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৭০ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে চাচা নিয়ামত ও তার ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার আঘাতে গুরুতর আহত হন নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিগঞ্জ থানারএস আই মনিরুজ্জামান বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি । ময়নাতদন্ত্র শেষেই প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

আপডেটের সময় ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬