ভিয়েনা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

কাউখালীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ৮০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পূর্ব শক্রতার জেরে হাসিব বয়াতী (২৫)নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১২এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের –মহসিন এর চৌরাস্তা নামক এলাকায়। নিহত হাসিব বায়াতী ওই ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ইউসুফ বয়াতীর পুত্র।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, পূর্বশত্রুতার  জেরে ওই দিন সন্ধ্যার পরে তাকে মারাত্মকভাবে কুপিয়ে মহসিন এর চৌরাস্তা নামক স্থানে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ওই এলাকার সাবেক ইউপি সদস্যের সাথে বিরোধের জেরে তাকে পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফারুক বয়াতী বলেন, ওই দিন সন্ধ্যার পর কুপিয়ে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেটের সময় ০৭:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩