ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পে স্কেলের গেজেট ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর? গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

কর্তারহাট সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২০৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে তজুমদ্দিন ও ডাওরী এলাকা থেকে জাল ও লোকজন এনে ওই পুকুরে মাছ ধরা হয়। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার জসিম মৃধা ও হিসাবরক্ষক ওমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অংশ নেন এবং পুকুর থেকে প্রায় চার মণ মাছ ধরে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন পুকুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাছ ধরা আইন ও বিধিমালার পরিপন্থী। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ভোগদখলের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন বলেন, “ এ ব্যাপারে আমি কিছুই জানি না।”

এ ঘটনার ব্যাপারে জসিম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চরফ্যাশস যাইতে ছিলাম। যাওয়যার সময় দেখি পুকুরে মাছ ধরছে তখন সেখান থেকে আমি দুইটি কাতল মাছ নিয়েছি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কর্তারহাট সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

আপডেটের সময় ০৪:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫