ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে। যার ফলে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহও কিছুটা কমেছে।
পেট্রোবাংলা জানিয়েছে, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হলে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হবে। এরপর দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে সংস্থাটি।
সাময়িক এই পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর


















