ভিয়েনা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১১১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের প্রভাব কমাতে বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তার এ সফর। দুই দেশই ইরাকের গুরুত্বপূর্ণ মিত্র।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের বৈরিতার কারণে ইরাক বহুদিন ধরেই পরোক্ষ সংঘাতের ক্ষেত্র হয়ে আছে। এতে দুই প্রতিপক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখা দেশটির ধারাবাহিক সরকারগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রথম আন্তর্জাতিক সফরে সোমবার ওয়াশিংটনে পৌঁছান জাইদি। এক সপ্তাহের এ সফরে তিনি ট্রাম্প, মার্কিন কর্মকর্তাদের এবং তেল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬