ভিয়েনা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৮০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় জেলা প্রশাসকের রেফারেন্স ব্যবহার করে এবং সহকারী কমিশনার (ভূমি)-এর পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ মানুষ ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ।

শনিবার( ১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সতর্কবার্তায় সহকারী কমিশনার (ভূমি) জানান, ০১৬২৪৯৮২০৬১ নম্বর থেকে ফোন করে প্রতারক চক্রের সদস্যরা জেলা প্রশাসকের রেফারেন্স দিয়ে নিজেদের সহকারী কমিশনার (ভূমি) পরিচয় প্রদান করছে এবং লালমোহন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ দাবি করছে।

তিনি বলেন, বিষয়টি একজন সংবাদকর্মীর মাধ্যমে তার নজরে এসেছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাটাঘাটি করে জানা যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এ কার্যক্রমটি চালিয়ে আসছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক আরও বলেন, সরকারি কর্মকর্তা বা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনো ফোনকল বা অর্থ দাবির ঘটনা ঘটলে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে লালমোহনবাসীকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার এবং সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি

আপডেটের সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬