ভিয়েনা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালমোহনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪ ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, বাড়ছে তেলের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন।

পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিদাওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে।

ট্রগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করলো তা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থকগোষ্ঠী তৈরি করেছে।

উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেযেছে। এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে।

নাহিদ ইসলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বলেন, ‘তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে।’

তথ্য উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ ইসলাম

আপডেটের সময় ০৬:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪