ভিয়েনা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্য জরুরি : ধর্ম উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল একমত থাকলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আজ শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের ১৬তম দিনের ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করছে, তারা দেশপ্রেমিক নয় উল্লেখ করে খালিদ হোসেন আরো বলেন, বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের শাসনের আদলে সাজাতে হবে, যাতে দেশে কোনো বৈষম্য নয়, কেবল শান্তি বিরাজ করে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম ও সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন প্রমুখ।
ঢাকা/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্য জরুরি : ধর্ম উপদেষ্টা

আপডেটের সময় ১১:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫