ভিয়েনা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী ১ জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভেনেজুয়েলা উপকূল থেকে ধাওয়া করে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবারের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটনের দাবি, জাহাজটি একটি ‘ছায়া নৌবহরের’ অংশ। এটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের তেল পরিবহন করছিল। জাহাজটির পাহারায় রাশিয়ার নৌবাহিনী থাকলেও শেষ রক্ষা হয়নি।

গত মাসে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার কাছে জাহাজটিকে একবার আটকের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন সেটি পালিয়ে যায়।

মার্কিন ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের পরোয়ানার ভিত্তিতে জাহাজটি জব্দ করা হয়।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক বার্তায় বলেন, ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তেই কার্যকর থাকবে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই ঘটনার সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা সবারই রয়েছে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা রুশ ক্রুদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে, বিচারের জন্য তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে।

‘বেলা-১’ নামের এই জাহাজটি সম্প্রতি নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। জাহাজটিতে রাশিয়ার পতাকাও আঁকা ছিল। তবে হোয়াইট হাউস একে ‘রাষ্ট্রহীন’ জাহাজ হিসেবে অভিহিত করেছে।

মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, ক্যারিবীয় সাগরে দ্বিতীয় আরেকটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে মোট চারটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিল ওয়াশিংটন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ১০:১৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬