ভিয়েনা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে মঙ্গলবার ইরানি কুর্দি গোষ্ঠীর ওপর ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছে। দলটির এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধে গত সপ্তাহে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরাকের কুর্দিস্তানে ইরানি কুর্দিদের ওপর এটিই প্রথম এ ধরনের হামলা।

নির্বাসিত কোমালা দলের কমান্ডার মোহাম্মদ হাকিমি এই হামলার জন্য ‘ইরান এবং এর সহযোগী মিলিশিয়াদের’ দায়ী করেছেন।

মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালেও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নির্বাসিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ইরান একাধিকবার হামলা চালায়।

হাকিমি এএফপিকে জানান, বিকেলের দিকে একটি ড্রোন কোমালা দলের সোরদাশ ক্যাম্পে আঘাত হানে।
তিনি আরও বলেন, ‘হামলায় তিন ইরানি কুর্দি শরণার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।’

পরে তিনি এএফপিকে জানান, দলটির আহত নারী যোদ্ধা মারা গেছেন।

সুলাইমানিয়া শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে এই ক্যাম্পটির অবস্থান।

অন্যদিকে আরেক বিরোধী গোষ্ঠী ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) জানায়, কুর্দিস্তানের রাজধানী ইরবিলের কাছে কোয়সিনজাক জেলায় তাদের ক্যাম্পেও ড্রোন হামলা হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্বায়ত্তশাসিত অঞ্চলের কাউন্টার-টেররিজম সার্ভিস জানায়, ‘ইরান থেকে ইরবিল প্রদেশের দিকে ছোঁড়া বোমাবাহী দুটি ড্রোন ভূপাতিত করেছে একটি যুদ্ধবিমান। তবে যুদ্ধবিমানটি কার, তা উল্লেখ করা হয়নি।

উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকটি ঘাঁটি ও ক্যাম্প রয়েছে। ইরান এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। তারা পশ্চিমা বা ইসরাইলি স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ তেহরানের।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১

আপডেটের সময় ১২:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬