ভিয়েনা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ইন্দুরকানীতে লঘুচাপে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের উদ্যোগে মেয়াদোত্তীর্ন খাবার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ১০৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে লঘুচাপে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে পাঠানো মেয়াদোত্তীর্ণ খাবার বিতরণ করেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ আগস্ট) বিকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গুচ্ছগ্রামে একশ পরিবারের  ঘরে ঘরে ওই খাবার বিতরণ করেন। ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মুসুদ করিম তালুকদার ইমন ও স্থানীয়  ইউপি সদস্য সোলায়মান হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারে চাল ১০ কেজি, মুসর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, লবন ১ কেজি, চিড়া ২ কেজি এবং নুডুলস ১ প্যাকেট করে দেয়া হয়। বিতরনকৃত এ সব খাবারের মধ্যে চাল ও তেল ছাড়া বাকি সব খাবারের মেয়াদ এ বছরের জুনের আগে শেষ হয়েছে। বিষয়টি  উপকারভোগীদের চোখে পড়লে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের জানান। পরে বিতরনকৃত ওই সব খাবার আবার ফেরত নেয়া হয়।

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেছা খানম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খাবারের প্যাকেটগুলো জেলা
প্রশাসক স্যারের ওখান থেকে পাঠানো হয়েছিলো। তা বুধবার  ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করার পর কোন একভাবে জানতে পারি খাবারগুলো পন্যগুলো
মেয়াদোত্তীর্ন ছিলো। পরে তা সংগ্রহ করে ফেরত নিয়ে আসা হয় এবং একই ধরনের খাবার স্থানীয় বাজার থেকে ক্রয় করে ক্ষতিগ্রস্থদের প্রদানের জন্য প্যাকেট করা হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে লঘুচাপে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের উদ্যোগে মেয়াদোত্তীর্ন খাবার বিতরণ

আপডেটের সময় ০২:২২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২