ভিয়েনা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক প্রজনন ও জেলেদের জীবিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক

ইউরোপে করোনায় মৃত্যু ৫ লাখ, সংক্রমিত হয়েছেন আড়াই কোটির উপরে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ১৯৫ সময় দেখুন

নিউজ ডেস্ক থেকে,কবির আহমেদঃ ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন ইউরোপে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৬৪৭ জন মানুষ। আর এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ মিলিয়নের উপরে অর্থাৎ প্রায় আড়াই কোটির উপরে মানুষ। ইউরোপে আক্রান্তের উপর মৃত্যুর শতকরা হার মাত্র ২,১৬% শতাংশ।

ইউরোপে আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে বেশী মানুষ আক্রান্ত হয়েছেন রাশিয়ায় ৩০ লাখের উপরে এবং মৃত্যুবরণ করেছেন ইতালিতে ৭১ হাজারের উপরে মানুষ। ইউরোপের প্রধান কয়েকটি দেশের করোনার মোট আক্রান্ত ও মৃত্যুর একটি পরিসংখ্যান নিম্নে উপস্থাপন করা হল। রাশিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩০,২১,৯৬৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৪,২২৬ জন। ফ্রান্সে এই পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৫,৪৭,৭৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬২,৪২৭ জন। বৃটেনে এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ২২,২১,৩১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭০,১৯৫ জন। স্পেনে এই পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৮,৬৯,৭৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৯,৮২৪ জন। জার্মানিতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬,৩২,৭৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯,৯৬৮ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৫৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭৮৩ জন মানুষ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুসারে ২৫ ডিসেম্বর পর্যন্ত সমগ্র বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২ লক্ষ ৫৯ হাজার ২৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত ১৭ লক্ষ ৫৮ হাজার ৭৫৯ জন। সমগ্র বিশ্বে এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৫ কোটি ৬৫ লক্ষ ২১ হাজার ৯৫৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তের উপর মৃত্যুর শতকরা হার মাত্র ৩% শতাংশ। বাংলাদেশে করোনায় এই পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫ লক্ষ ৭ হাজার ২৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৩৯৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪ লক্ষ ৪৮ হাজার ৮০৩ জন। বাংলাদেশের আক্রান্তের উপর ভিত্তি করে মৃত্যুর শতকরা হার মাত্র ১,৪৫% শতাংশ।

ইউরোপের অধিকাংশ দেশই সংক্রমণ বিস্তার রোধে নববর্ষের প্রাক্কালে লকডাউন সহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বৃটেন সহ কয়েকটি ইউরোপীয় দেশের ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন বা টিকাদান শুরু হয়েছে। অস্ট্রিয়া ও জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেই ২৭ শে ডিসেম্বর রবিবার থেকে করোনার ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

Tag :
জনপ্রিয়

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপে করোনায় মৃত্যু ৫ লাখ, সংক্রমিত হয়েছেন আড়াই কোটির উপরে

আপডেটের সময় ১১:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০