ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক প্রজনন ও জেলেদের জীবিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আল আমিন ফরাজীর বসতঘরের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটক মো. আল আমিন ফরাজী চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ২৯৯।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেটের সময় ০৩:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬