ভিয়েনা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১০৬ সময় দেখুন

দীর্ঘ ২০ বছর পর ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে স্পেনের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন তরুণ তারকা বুকায়ো সাকা।

প্রথম লেগে ১-১ গোলে সমতা থাকার পর দ্বিতীয় লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে সাকার করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায় ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

স্প্যানিশ কোচ মিকেল আর্তেতার দল এখন ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অথবা জার্মানির বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এর আগে ২০০৬ সালে নিজেদের একমাত্র ফাইনালে স্পেনের বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্সেনাল। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি তারা। ইউরোপীয় আসরে তাদের বড় সাফল্য বলতে ১৯৯৪ সালের কাপ উইনার্স কাপ এবং ১৯৭০ সালের ইন্টার-সিটিজ ফেয়ার্স কাপ।

২০১৯ সালে ইউরোপা লিগের ফাইনালে চেলসির কাছে ৪-১ ব্যবধানে হারের পর এবারই প্রথম কোনো ইউরোপীয় ফাইনালে উঠলো দলটি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল এখন ঘরোয়া লিগ ও ইউরোপীয় শিরোপা—দুইটিই জয়ের স্বপ্ন দেখছে। ২০০৪ সালে আর্সেন ভেঙ্গারের অধীনে অপরাজিত থেকে লিগ জেতা কিংবদন্তি দলকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান দলের সামনে।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৪৪ মিনিটে। ভিক্টর গিওকেরেসের দারুণ আক্রমণ থেকে বল পান লিয়েন্দ্রো ত্রোসার। তার নেওয়া নিচু শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জালে জড়ান সাকা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা চালায় আতলেতিকো মাদ্রিদ। কিন্তু আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষকের দুর্দান্ত সেভে আর গোল পায়নি তারা।

স্পোর্টস ডেস্ক/আরএন

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল

আপডেটের সময় ০৭:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬