ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৮৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশজুড়ে রাতে ইউক্রেনের ছোড়া ৩৭৬টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটির কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন সাম্প্রতিক সময়ে মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলাকে রাশিয়ার পাল্টা জবাব হিসেবে দেখছে ইউক্রেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ম্যাক্স’ প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে, এমনকি রাজধানী মস্কো অঞ্চলের আকাশেও, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।

কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার কারণে রাশিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগে।

ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। একই অঞ্চলের আজভ জেলায় দুটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

ক্রাসনোদার অঞ্চলের সেভেরস্কায়া জেলার প্রশাসন টেলিগ্রামে জানায়, ওই এলাকার বিভিন্ন স্থানে ড্রোনের অংশবিশেষ পড়েছে। এর মধ্যে একটি বাড়িতে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ওই এলাকাতেই ইলস্কি তেল শোধনাগার অবস্থিত।

আজভ এলাকায় জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত মাসে স্বীকার করেন যে, ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ইউক্রেন বলছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে। এর জবাব হিসেবেই রাশিয়ার জ্বালানি স্থাপনায় এসব হামলা চালানো হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

আপডেটের সময় ০১:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬