ভিয়েনা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৮১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

প্যারাগুয়ের লুকে থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুরের নেতাদের বৈঠকে তিনি বলেন, এ চুক্তি তার কাছে ‘তিক্ত অনুভূতি’রেখে গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে ২৫ বছরেরও বেশি সময় ধরে দফায় দফায় চলা আলোচনা শেষে চলতি বছরের জানুয়ারিতে এ চুক্তি সম্পন্ন হয়।

আসুনসিওনের উপকণ্ঠে অনুষ্ঠিত মার্কোসুর শীর্ষ সম্মেলনে পেনার বক্তব্যে চুক্তিতে নির্ধারিত রপ্তানি কোটার বণ্টন নিয়ে প্যারাগুয়ে অসন্তুষ্টির ইঙ্গিত পাওয়া যায়। দেশটির ধারণা, এ ব্যবস্থায় জোটের অন্য সদস্যরা বেশি সুবিধা পেয়েছে।

পেনা বলেন, ‘সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি।’

বাণিজ্য চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন শুল্ক-সুবিধাসহ মার্কোসুরের জন্য আমদানি কোটা নির্ধারণ করবে। এরপর সেই কোটা সদস্য দেশগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা হবে, তা ঠিক করবে মার্কোসুর।

ইইউ চুক্তিটি অনুমোদনের আগে মার্কোসুরের সব অংশীদারের মধ্যে সমানভাবে কোটা বণ্টনের আহ্বান জানান পেনা। তিনি একে ‘ন্যায়বিচারের প্রশ্ন’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মার্কোসুর যদি বাইরের বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য হতে চায়, তাহলে আগে নিজেদের ন্যায়সঙ্গত হতে হবে।’

বৈঠকে মার্কোসুরভুক্ত অন্য দেশগুলোর মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি উপস্থিত ছিলেন। এছাড়া সহযোগী সদস্য দেশ চিলি ও ইকুয়েডরের নেতারাও এতে অংশ নেন।

মার্কোসুরের সদস্য দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি অবশ্য বৈঠকে যোগ দেননি। সরকারের শীর্ষ এক সহকারীর পদত্যাগকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে তিনি সফর বাতিল করেন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের

আপডেটের সময় ০২:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬