ভিয়েনা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ১০৯ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাচ্চু জোয়ারদার ও বর্তমান চেয়ারম্যান জিকু শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল।এরই জের ধরে আজ দুপুরে বিপ্রবগদিয়া গ্রামে সাচ্চু ও জিকু’র সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে  উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানানা ওসি।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আপডেটের সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১