ভিয়েনা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

আলু ২৭ টাকার বেশি হলে কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না: বাণিজ্য সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১২০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, সোমবার থেকে সরকার নির্ধারিত দামে ২৭ টাকায় কোল্ডস্টোরেজ থেকে আলু বিক্রি হবে। এর চেয়ে বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসিদের এ নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিক দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ৫০টির অধিক মামলা চলমান আছে। বেশি কিছু জরিমানাও আদায় করা হয়েছে।

তিনি জানান, এরইমধ্যে ১০ হাজার ৯৫ টন আলু এবং ৬২ হাজার ডিম আমদানি করা হয়েছে। চিনি তেলসহ আর কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে এলসি খুলতে কোনো সমস্যা না হয়।

এছাড়া মঙ্গলবার থেকে ঢাকায় চারটি পণ্য ‘খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস)’ মাধ্যমে বিক্রি করা হবে। দুই সিটি করপোরেশনে ২৫ থেকে ৩০টি ট্রাক বিভিন্ন পয়েন্টে বসবে।

চারটি পণ্য হলো-মশুর ডাল (২ কেজি) ৭০ টাকা দরে, সয়াবিন তেল (২ লিটার ) ১০০ টাকা দরে ও আলু (২ কেজি) ৩০ টাকা দরে বিক্রি হবে। শিগগিরই এই তালিকায় পেঁয়াজ যুক্ত হবে  ৫০ টাকা দরে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলু ২৭ টাকার বেশি হলে কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না: বাণিজ্য সচিব

আপডেটের সময় ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩