ভিয়েনা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

আমড়া পারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ১০১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: বাড়ির পাশের  আমড়া গাছে উঠে আমড়া পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রাহাত হাওলাদার (১২) নামের এক শিশু মৃত্যু হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ওই শিশুটিকে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  (২৬জুলাই)  দুপুরে পিরোজপুরের পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামে। নিহত রাহাত ওই গ্রামের ইউনুস হাওলাদারের পুত্র।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের  দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই শিশুটি তাদের  বাড়ির  পাশের একটি আমড়া গাছে  আমড়া পাড়তে গিয়ে গাছের পাশ থেকে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে ঝুলে থাকে। এ সময় শিশুটি  চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা জরুরী সেবা ‘৯৯৯’ এ ফোন দেন। পরে ‘৯৯৯’ এর  মাধ্যমে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম সেখানে উদ্ধারে যায় ।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর এর নেতৃত্বে ফায়ারম্যান শেখ রাসেল ও মাসুদ রানাসহ অন্যান্যদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।সেখান থেকে আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ. কে. এম. আসিফ আহমেদ জানান, রাহাতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমড়া পারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০১:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২