ভিয়েনা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের

অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে ৩-২ ব্যবধানে নাটকীয় ম্যাচে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে আর্জেন্টিনা অসাধারন এক জয়ে গল্প রচনা করলো।

ম্যাচের নাটকীয়তা কম ছিলনা। দলের প্রাণভোমরা মেসি পেনাল্টি মিস করেছেন। পরে আবার সেই মেসির গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা মেসির এ্যাসিস্টে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে মিশর যখন ঐতিহাসিক এক জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই বরাবরের মত মেসি দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

স্টপেজ সময়সহ শেষ ১১ মিনিটে আর্জেন্টিনা ফিরে আসার গল্প রচনা করে।

এনিয়ে টানা নয় বিশ্বকাপ ম্যাচে গোলের রেকর্ড গড়লেন মেসি। একইসাথে আট গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুটের দৌড়ে আরও এগিয়ে গেলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা

আপডেটের সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬