ভিয়েনা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবি-ইয়োমিকাতার সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অর্পিত দায়িত্ব পালন করলে দ্রুত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যাবে: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ৮৩ সময় দেখুন

মো. নাসরুল্লাহ, ঢাকা: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সচেতনতার সাথে অর্পিত দায়িত্ব পালন করলে দ্রুত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যাবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে অতি অল্প সময়ে দেশের প্রাতিষ্ঠানিক বা সাংবিধানিক কাঠামোর উন্নয়ন করে দেশ সামনে এগুচ্ছিলো, তা দেশ বিরোধীরা ভালো চোখে দেখে নাই বলেও মন্তব্য করেন তিনি। তৌফিক-ই-ইলাহী বলেন, দেশি-বিদেশি চক্রান্তে ও দেশ বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের অগ্রগতি স্থবীর করে দেয়ার চেষ্টায় কাজ করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বঙ্গবন্ধুর ৪৮ তম শহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চূয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধু উন্নয়নের যে ভীত গড়ে দিয়েছিলেন তার উপর দাঁড়িয়েই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে গঠিত হবে সমৃদ্ধ বাংলাদেশ।

আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি পিছিয়ে দিতে তৎপর গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিরোধীরাই বাংলাদেশকে ধ্বংস করতে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। মাত্র ১১ মাসের মধ্যে জাতির পিতা যে সংবিধান দিয়েছেন তা বিশ্বের অন্যতম সুষম সংবিধান বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, দেশ পরিচালনার ও জনগণের ভাগ্যান্নোয়নে সকল নির্দেশনা রয়েছে এই সংবিধানে। সংবিধানের ১৬ অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের নির্দেশনা সরাদেশের সুষম উন্নয়নের প্রতিফলক। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে এবং দেশ গঠণের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান আমাদের নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত করে। জনগণের অর্থনৈতিক মুক্তির আকাঙ্খা তাঁর প্রতিটি কাজে প্রতিফলিত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবন বেশি বেশি তুলে ধরতে হবে। এতে তাদের মধ্যে দেশপ্রেম ও কর্মের স্পৃহা বাড়বে। আর তারাই হবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

মূল আলোচনায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বঙ্গবন্ধুর কর্ম, দেশপ্রেম ও সংগ্রাম নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আরও গবেষণা ও অনুশীলনের উপর গুরুত্বারোপ করেন।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান, এমপি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, মোহাং সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান, জনেন্দ্র নাথ সরকার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, মো: মাহবুবুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অর্পিত দায়িত্ব পালন করলে দ্রুত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যাবে: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

আপডেটের সময় ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩