ভিয়েনা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৮ সময় দেখুন

স্টাফ রি‌পোর্টারঃ অভিনেতা আহমেদ রুবেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। সেই প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন এই অভিনেতা। হঠাৎ বসুন্ধরা সিটিতেই মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আট বছর আগে ‘পেয়ারার সুবাস’ সিনেমার কাজ শুরু হয়। শেষ হয় চার বছর আগে। মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা। পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন।আহমেদ রুবেল ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।

এরপর তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়াও তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশির ভাগ চরিত্র প্রশংসিত হয়েছে।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

আপডেটের সময় ০৭:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪