ভিয়েনা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

অবশেষে জামিন পেলেন আরিয়ান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১১৪ সময় দেখুন

বিনোদন ডেস্ক: অবশেষে জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

গত মঙ্গল ও বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। বৃহস্পতিবার ৩য় দিনের শুনানিতে জামিন আবেদন মঞ্জুর করলেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি নিতিন সামব্রের বেঞ্চ শুনানি শেষে আরিয়ানকে জামিন দেন।

এ সময় আদালতে আরিয়ানের পক্ষে শুনানি করেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতগি। তিনি সতীশ মানেশিন্দের সঙ্গে প্রধান আইনজীবী ছিলেন। শুনানির সময় আইনজীবী অমিত দেশাইও আদালতে উপস্থিত ছিলেন।

২৫ দিন পর আজকের এ রায়ে আর্থার রোড জেল থেকে ‘মান্নাত’ ফেরার পথ সুগম হলো শাহরুখ খানের ছেলের। তবে আজই ফিরছেননা তিনি।

গত ২ অক্টোবর মুম্বাই-গোয়া প্রমোদতরী থেকে মাদক সেবন ও রাখার অভিযোগে আটক করা হয়েছিল আরিয়ানকে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবশেষে জামিন পেলেন আরিয়ান

আপডেটের সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১