শেখ ইমন, ঝিনাইদহ : শীত মৌসুমে ঝিনাইদহের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের পক্ষে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল।
এ সময় আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন, গোলাম মোস্তফাসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে আশা প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ঝিনাইদহের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।
ঢাকা/এসএস




















