ভিয়েনা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ১৩৬ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ আগষ্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখনো একটা জিনিস ধোঁয়াশা, যেটা আমার পরিষ্কার হয়নি। যেটা আমি আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিবেন, গণতন্ত্রের পথে কিভাবে যাবেন, তা কিন্তু আমরা পাইনি। সংস্কারের কথা বলেছেন, কিন্তু কোন কোন খাতে সংস্কার আনবেন, সেব্যাপারে কিছু আভাস দিয়েছেন। আমি জানি, এত অল্প সময়ে সেটা সম্ভব নয়। তারপরও একটা ধারণা দিলে, ধারণা করতে পারতাম যে ভালোর দিকে যাচ্ছে। ভালোর দিকে যাক এটা আমাদের প্রত্যাশা।’

রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে বলে মনে করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার গতকালের ভাষণ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তে হবে। সেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব, প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়া-রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের সবাইকে এখন অত্যন্ত ধৈর্য ধরে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে। সেই কাজ করার সুযোগ তাদের দিতে হবে। আমরা অবশ্যই যৌক্তিক সময় দিতে চাই। তবে নির্বাচন ছাড়া সম্ভব নয়। নির্বাচন হতেই হবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সবাই যেন ভোট দিতে পারে– সেটাই সবাই চায়।

তিনি আরও বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশ স্টেট যাতে কেউ না বানাতে পারে, সেই অবস্থা তৈরি করবেন। আমরাও পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। এটা যদি তারা করেন, তাহলে সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

মির্জা ফখরুল বলেন, গত রোববার সচিবালয় ঘেরাও করে আনসার ও পোশাকধারী কিছু লোকজন। তারা গোলযোগ সৃষ্টি করে। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এটা কিন্তু অশনিসংকেত। পরাজিতরা এখন আবার বিভিন্নভাবে চক্রান্ত করছে। সবাই সতর্ক থাকবেন।

জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, কাজী জাফরের বড় মেয়ে কাজী জয়া প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪