ভিয়েনা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

হাসপাতালে ঈদ খালেদা জিয়া ও রওশন এরশাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ১৩৪ সময় দেখুন

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেশ কয়েক দিন ধরেই চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও ঈদের দিন হাসপাতালেই কেটেছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

অবশ্য খালেদা জিয়ার হাসপাতালে ঈদ এটাই প্রথম নয়। কারাবন্দি থাকাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও একাধিক ঈদ তিনি হাসপাতালে কাটিয়েছেন। এদিকে, ঈদের দিন হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন ও পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও দলের কয়েকজন নেতা।

বিএনপি চেয়ারপারসনের মতো হাসপাতালে ঈদ কাটছে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের। ফলে ঈদের দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের চিরাচরিত প্রথায় এবার ভাটা পড়েছে।

১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলীয় সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালে ঈদ খালেদা জিয়া ও রওশন এরশাদের

আপডেটের সময় ০৮:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১