ভিয়েনা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

লকডাউনের প্রথম দিনে লালমোহনে মানুষের চলাচল সীমিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ১১১ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ভোলার লালমোহনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে।

অবাধ চলাচলরোধে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। একইসাথে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ’র নের্তৃত্বেও মাঠে নামে পুলিশ।

এদিকে লকডাউনের প্রথমদিনে অপ্রয়োজনে বাহির হওয়ার দায়ে ১৪ জনকে ৯হাজার ৯শত টাকা  জরিমানা করা হয়। এর আগে গতকাল রাতে লালমোহন পৌর শহরে অভিযান চালিয়ে মাক্সবিহীন ৮ পথচারীদেরকে ৪হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জসহ সবাই একযোগে মাঠে নেমেছ্।ি এসময় অকারণে রাস্তাঘাটে নামার কারণে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি মাছ বাজার কে উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করে দিয়েছি। সর্বপরি আমরা রাস্তাঘাট ও মার্কেটসহ সর্বাত্মক লকডাউনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

সালাম সেন্টু /ইবিটাইমস

জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনের প্রথম দিনে লালমোহনে মানুষের চলাচল সীমিত

আপডেটের সময় ০৪:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১