ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি

বার্সেলোনার হার, শিরোপার লড়াইয়ে এগিয়ে অ্যাথলেটিকো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৬৯ সময় দেখুন

স্পোর্টস: স্পেনিশ লা লিগায় কোন দল চ্যাম্পিয়ন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা এখন অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে। কারণ শিরোপার রেস থেকে ছিটকে গেছে বার্সেলোনা।

লিওনেল মেসির করা গোলে এগিয়ে গিয়েও আট নম্বরে থাকা সেল্টা ভিগোর কাছে হেরেছে বার্সেলোনা। তাই লা লিগার শিরোপার দৌড়ে পিছিয়ে গেছে তারা। ২৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। দশ মিনিট পর সমতা ফেরান সান্তি মিনা। ৮৯ মিনিটে তাঁরই করা দ্বিতীয় গোল মেসিদের আশা শেষ হয়ে যায়। তাদের শিরোপা জয়ের আর কোনো সম্ভাবনা নেই।

এদিকে, ওসাসুনার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখল অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭৫ মিনিটে অন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৮২ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে সমতা ফেরান রেনান লোদি। ৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।

৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে অ্যাথলেটিকোর পয়েন্টের ব্যবধান দুই। অন্যদিকে ৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বার্সেলোনার হার, শিরোপার লড়াইয়ে এগিয়ে অ্যাথলেটিকো

আপডেটের সময় ০৫:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১