ভিয়েনা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

বাংলাদেশে আজ থেকে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ১৩০ সময় দেখুন

বাংলাদেশ ডেস্কঃ গত সোমবার ৫ ই এপ্রিল থেকে বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে দেশের গণপরিবহন চলাচল নিষিদ্ধ করা  হয়েছিল। পরিবহন বন্ধের ফলে সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী,গার্মেন্টস শ্রমিক এবং বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হন। ফলে সরকার এখন বাধ্য হয়ে কিছু বিধিনিষেধের মাধ্যমে পুনরায় গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল মঙ্গলবার ৬ই এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে তার নিজের সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে।

ওবায়দুল কাদের বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।’

তিনি বলেন, ‘প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই সমন্বয়করা ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।’

এদিকে গতকাল দেশের ইতিহাসে একদিনে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭,২১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৬৬ জনের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ২৭ জন। আর তাদের মধ্যে বাড়িতে ২ জন এবং ৬৪ জন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন।

দেশে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫১,৬৫২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৯,৩৮৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৫৮,৩৮৩ জন। বাংলাদেশে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৩,৮৮৫ জন।

বা ডে /ব্যবস্থাপনা সম্পাদক

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে আজ থেকে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলবে

আপডেটের সময় ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১